ভোর ৫:১৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কে হচ্ছে শ্রাবন্তীর বাবু সোনা?

 

বিনোদন  প্রতিবেদক : টলিতারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবিটি তিনি জুটি বাঁধতে চলেছেন টিভি নাটক থেকে উঠে জিতু কামালের সঙ্গে। শ্রাবন্তী এবং জিতু এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করবেন। শোনা যাচ্ছে, অংশুমান প্রত্যুষের এই ছবির হাত ধরেই টলিউড পাবে নতুন জুটি শ্রাবন্তী – জিতুর নাম ‘বাবু সোনা’ ছবিটি।

কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, লন্ডনে পরিচালক অংশুমান প্রত্যুষের বাবুসোনা ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী। এরই মাঝে প্রকাশ্যে এলো তার আরও একটি ছবির পোস্টার। ছবির নাম ‘রবীন্দ্র কাব্য রহস্য’।কলকাতার ওই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ‘এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প’, এই ক্যাপশন দিয়েই ছবিটির ফার্স্টলুক পোস্টারটি শেয়ার করেছেন ঋত্বিক চক্রবর্তী। এই পোস্টারে দেখা গেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট ছবির সামনে ‘গীতাঞ্জলি’, ‘সঞ্চয়িতা’, রয়েছে নোবেল পুরস্কার। কিন্তু এর পাশেই আবার দেখা যাচ্ছে রক্তাক্ত ছুরি। এসকে মুভিজের প্রযোজনায় ‘রবীন্দ্র কাব্য রহস্য’ সিনেমাটিতে অভিনয় করেছেন সায়ন্তন ঘোষাল।

ছবিটির গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া ও অভীককে। এই দুই চরিত্রেই অভিনয় করছেন ঋত্বিক ও শ্রাবন্তী। কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার সঙ্গে পরিচয় হয় তার। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনো যোগসূত্র রয়েছে ? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ মুক্তি পেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *