
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিনের ওপর হামলা মামলার অভিযুক্ত পরিকল্পনাকারীসহ তিনজনকে আজ বুধবার বিকেল ৫টায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতার কৃত ফজলুর রহমান (৫৫), পিতা মৃত- পচা মিয়া, সজীব মিয়া(২৮), পিতা- মনছুর আলী, উজ্জ্বল (২৭), পিতা- মজিবুর রহমান @মজিদ, সর্ব সাং- মধ্য পুটাইল, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ-কে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।