দুপুর ১:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে কপিরাইট অফিস এক সেমিনারের আয়োজন অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার : আজ আন্তর্জাতিক কপিরাইট দিবস উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ কপিরাইট অফিস আয়োজিত “অর্থনৈতিক উত্তরণের চ্যালেঞ্জ ও বাংলাদেশ কপিরাইট আইনের সংস্কার” শীর্ষক এক সেমিনার আর্কাইভস ও গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সচিব খলিল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক গৌতম কুমার। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বোর্ড সদস্য জাফর রাজা চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কপিরাইট বিশেষজ্ঞ খান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিরাইট রেজিস্ট্রার মো. দাউদ মিয়া।
কপিরাইটের বিভিন্ন স্টেকহোল্ডাররা সেমিনারের মুক্ত আলোচনা পর্বে অংশ নিয়ে মতামত প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *