সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরের মাকে বিরত রাখা আমাদের বিষয় নয় – ওবায়দুল কাদের

 

স্টাফ রিপোর্টার : আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মায়ের প্রার্থী হওয়া নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের বলেন, ‘দলে ব্যবস্থার কোনো সিদ্ধান্ত না হলে আমি কিছু বলতে পারব না। তিনি (জাহাঙ্গীর আলম) আওয়ামী লীগের মেয়র ছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগ হলেও তার মা আওয়ামী লীগ নন। এর ফলে বিষয়টি ভিন্ন।’

‘জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগে ছিলেন। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছেন। তার মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছেন এটা আমাদের জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়’ এই কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *