
স্টাফ রিপোর্টার : ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি,কালিয়া,নড়াইল কর্তৃক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা,বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সহকারী কমিশনার(ভূমি) আফরিন জাহান।এছাড়া উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমি এর সহ-সভাপতি অশোক ঘোষ, সাধারণ সম্পাদক মোল্লা শাহীদ আলী,সদস্য ও কবি বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ মোরশেদ আলী,শঙ্খ ঘোষ,সায়ন বিশ্বাস,কবিতা দাশ,সংগীত শিক্ষক পুলক ঘোষ,নাট্য শিক্ষক মাহবুবুর রহমান, চিত্রকলা শিক্ষক অপূর্ব ঘোষ,এবং একাডেমির ছাত্র ছাত্রী অভিভাবক ও সুধীবৃন্দ।