রাত ১২:৫৫ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কালীগঞ্জে বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতির লি.এর রজতজয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার : ১ লা মে বান্দাখোলা বহুমুখী সমবায় সমিতি লি: এর ২৫ বছর পূর্তিতে পালিত হলো “রজতজয়ন্তী” উৎসব ২০২৩। দিনব্যপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  সমিতির সভাপতি বাবু ধনঞ্জয় কুমার মজুমদারের সভাপতিত্বে উক্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য গাজীপুর -৫ জনাব মেহের আফরোজ চুমকি, সভাপতি – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সভাপতি – বাংলাদেশ মহিলা আওয়ামিলীগ,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোয়াজ্জেম হোসেন পলাশ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ কালীগঞ্জ, গাজীপুর, আরও উপস্থিত ছিলেন জনাব আবুবকর মিয়া, চেয়ারম্যান, তুমিলিয়া ইউনিয়ন পরিষদ, কালীগঞ্জ, গাজীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট জন সকলের উপস্থিতিতে “রজতজয়ন্তী” উৎসব হয়ে উঠেছিল মিলন মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *