বিকাল ৩:১৫ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

টংগী ( গাজীপুর) প্রতিনিধি : আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,স্লোগানকে ধারণ করে র‌্যালি’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে টঙ্গী এলাকায় পালিত হয়েছে এ দিবসটি । এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তন এর সামনে থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তরের আই আর আই’ র উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি টঙ্গী ঢাকা ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়। পরে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার , স্বাগত বক্তব্য রাখেন আই আর আই পরিচালক মোঃ গিয়াস উদ্দিন,শিল্প মালিকপক্ষের ফারুক হোসেন, রাজিব হায়দার সাদিম,কামরুজ্জামান হেলাল, আসম জাকারিয়া, আব্দুর রহিম সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *