প্রেমের সম্পর্কে সূত্র ধরে ইসলাম গ্রহণ

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অথই রানী সিং নামে এক তরুণী। ধর্মান্তরের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আমেনা।

বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ২০২৬) পাওয়া তথ্য অনুযায়ী, ওই তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার সুরুজ খার ভিটা এলাকায়। তিনি লিটন চন্দ্র সিং ও বিউটি রানী সিংয়ের মেয়ে।

জানা যায়, এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে অ্যাডভোকেট মাসুদ রানার মাধ্যমে ময়মনসিংহে পাবলিক নোটারির কাছে হলফনামা সম্পাদনের মাধ্যমে ধর্ম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে জানা গেছে।

ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আমেনা। বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *