গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

গাজীপুর প্রতিনিধি :

ব্যস্ত কর্মজীবনের একঘেয়েমি দূর করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) গাজীপুরের কালীগঞ্জের উলুখোলা মেঘবাড়ি রিসোর্টে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এতে ক্লাবের উপদেষ্টা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি ও বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আরিফ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল এবং উপদেষ্টা ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির গাজীপুর মহানগর সভাপতি মনিরুল ইসলাম রাজিব, ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এইচ এম ইমরান মাজহারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আনু হাসান, কোষাধ্যক্ষ সাংবাদিক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদির, মোহাম্মদ শামীম রেজা, মো. সাগর আহম্মেদসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আনন্দ ভ্রমণ ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। এ আয়োজনের মাধ্যমে ব্যস্ততার মাঝে সদস্যদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *