সকাল ৬:৪১ শুক্রবার ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি :

জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক, গাজীপুর সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোঃ আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার সকালে জামান মেমোরিয়াল একাডেমির আয়োজনে পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষাবন্ধু মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জামান মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ নুসরাত জাহান, পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ মাওলানা আবু মুসা, সাহিদা আক্তার, ডাঃ রুহুল আমিন, বদিরুজ্জামান, সাইফুল ইসলাম রিপন, অভিভাবক প্রতিনিধি সাহিদা রোকসানা, শিক্ষক প্রতিনিধি নুরুন্নাহার, টঙ্গী পরিষদের সদস্য গিয়াস উদ্দিন প্রমূখ। স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলে শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *