বিকাল ৩:৫৬ সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে পানিতে পরে যুবকের মৃত্যু

বেকি রাফি, উত্তর বাড্ডা( ঢাকা):
রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল নামা এলাকায় ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে  মুহিত নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই)  আনুমানিক দুপুর ১২.৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যায়। বলটি তুলতে গিয়ে ওই যুবক পানিতে তলিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর প্রায় ৪০ মিনিট পরে তার মরদেহ উদ্ধার করেন।
পরবর্তীতে আসরের নামাজের পর মরহুমের জানাজা সম্পন্ন হয়। জানাজায় এলাকাবাসী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *