
ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতা-ইয়ের সময় বাধা দেওয়ায় বৃ-দ্ধা সাফিয়া বেগমকে গলা কেটে হ-ত্যা-র ঘটনায় রুবেল প্রধান নামে এক যুবককে মৃ-ত্যুদ-ণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ছি-নতা-ইয়ের অভিযোগে দায়ের করা আরেকটি ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে ছি-নতা-ইয়ের উদ্দেশ্যে সাফিয়া বেগমের ঘরে প্রবেশ করেন রুবেল প্রধান। সে সময় বৃদ্ধা একাই ছিলেন। আসামি তার স্বর্ণের কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন এবং চিৎকার শুরু করেন। এতে রুবেল ছুরি দিয়ে তার গ-লা কে-টে হ-ত্যা করে পালিয়ে যান।
ঘটনার পর নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ রুবেল প্রধানকে গ্রেপ্তার করলে তিনি আদালতে জবানবন্দিতে ঘটনার দায় স্বীকার করেন।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেল প্রধানকে মৃ-ত্যুদ-ণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি দণ্ডবিধির ৩৯২ ধারায় তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেন।