
গাজীপুর প্রতিনিধি :
২০ শে জুন ২০২৬খ্রীষ্টাব্দ; ইতিহাসে এই প্রথম মধ্য যুগের অন্যতম শ্রেষ্ঠ ও প্রতিবাদী কবি আবদুল হাকিম স্মরণে গাজীপুর আইডিয়াল কলেজে শিল্পদর্শী কর্তৃক সশ্রদ্ধ স্মরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্কৃতিজন লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে শিল্পদর্শীর আহ্বায়ক অধ্যাপক অসীম বিভাকর উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও শিক্ষক মাধব চন্দ্র মন্ডল ; সঞ্চালনায় ছিলেন শিক্ষক, কণ্ঠশিল্পী ও সুরকার শাহরিয়ার শামীম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবির লেখা নূরনামা কাব্যগ্রন্থের কবিতাকে পুঁথির আকারে পরিবেশন করেন দরদী লোকগানের দলের সদস্যরা। উক্ত স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, ভাষা শহিদ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির, কবি মেজবাহ উদ্দিন, কবি ও কথাসাহিত্যিক জিয়াউল হক সরকার, শিশুসাহিত্যক ও গবেষক মিশকাত রাসেল ও কবি মামুন শেখ।
উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক রতন চন্দ্র শীল, সংগঠক মুসলিমা খাতুন, চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ ডুব, বাচিক শিল্পী তপন কুমার চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, নাট্যকার খন্দকার রফিক, মোবারক হোসেন দিপুসহ গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলোচকদের বক্তব্যে কবি আবদুল হাকিম ও তাঁর সাহিত্যকর্মের প্রয়োজনীয়তার সাথে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। চারশত বছর আগের বাংলা ভাষা নিয়ে এমন উচ্চারণ এর আগে কেউ করে নি যদিও কবি ও কবিতা যুগের বন্ধনে আবদ্ধ করে রাখা যায় নি। যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন। আর বর্তমানে কথা বলছি, ভাব বিনিময় করছি প্রাণের ভাষা মায়ের ভাষা বাঙলায়।