বিকাল ৩:৫৯ শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭।

বাংলাদেশ সময় রোববার (০৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এর তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল ভুটানের পুনাখা শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এবং রাজধানী থিম্পু থেকে ১৯ কিমি উত্তর-উত্তর পূর্বে। ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।

 

মধ্যরাতের এই আকস্মিক ঝাঁকুনিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে কম্পনটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে দেশের উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *