দুপুর ২:৩৮ শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে আগুনে পুড়ে ছাই ৯ টি বসতঘর

 

বাসুদেব বিশ্বাস বান্দরবান :

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৯টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে , এছাড়া অগ্নিকান্ডে আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা মার্কাস গলি এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা তপন মল্লিকের ঘর থেকে এই আগুনের সূত্রপাত হয়, মহুর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে তাদের ভাড়াটিয়াসহ ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রয়োজনীয় মালামাল ও আসবাবপত্র বের করার সুযোগ পায়নি, ফলে তারা সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *