
ডেস্ক রিপোর্ট :
ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এ উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাজী মাজহারুল ইসলাম সুমন, চেয়ারম্যান, কল্যাণ সবার তরে।
এক বার্তায় তিনি বলেন, “ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি আত্মত্যাগ ও মানবিকতার এক অনন্য শিক্ষা। আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ। সবাইকে সঙ্গে নিয়েই গড়ে উঠুক একটি মানবিক ও সুন্দর সমাজ।”
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।