সন্ধ্যা ৬:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ আলেম উলামা বক্তা পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরীর গাজীপুরা কাজীবাড়ি পুকুর পাড় মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ আলেম উলামা বক্তা পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা আবু হানিফা সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি শাহাদত হুসাইন।
সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ইসলামি মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে বাংলাদেশ আলেম উলামা বক্তা পরিষদ কাজ করবে। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *