বিকাল ৪:১৮ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিব নগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর প্রতিনিধি:মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলের দিকে মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ ঈদ উপহার বিতরণ বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মেহেরপুর পৌরসভা,মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম (কান্ত)।

সঞ্চালনায় ছিলেন মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মোঃ রাজু হোসেন (সোহাগ)।
সার্বিক সহযোগিতায় ছিলেন,ইতালি প্রবাসী ও মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা সোহেল রানা বিশ্বাস ও ডিজিটাল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ও মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক আলী হোসেন।

মুজিবনগর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সর্বমোট ১ শত দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের চাল,ডাল,আটা,তেল,চিলিসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *