
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), রাশিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক লিটন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি করার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে আমরা সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ওবায়দুল হক লিটন সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, মানবতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় একসাথে কাজ করি।
শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন— “ঈদ মোবারক”।