
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নোয়াখালী এসোসিয়েশন ফ্রান্সের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী রনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করার উপলক্ষ।”
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি ভালোবাসা সবসময় অটুট থাকে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি নোয়াখালীসহ সমগ্র বাংলাদেশের মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
মেহেদী রনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং মহান আল্লাহর দরবারে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ঈদ মোবারক।