
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে—এটাই ঈদের মূল শিক্ষা।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে। দেশের চলমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থেকে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দিদারুল আলম মিয়াজী বারইয়ারহাট পৌরসভাসহ মিরসরাই উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন—“ঈদ মোবারক”।