
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মো: বিল্লাল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের মূল শিক্ষা।
মো: বিল্লাল হোসেন দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ যেন সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন। তিনি প্রবাসে থাকা সকল বাংলাদেশি এবং দেশের মানুষের জন্য দোয়া ও শুভকামনা জানান।
সবশেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।