
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুজন—সুশাসনের জন্য নাগরিক, গাজীপুর মহানগর-এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফাহাদ ভূইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবিকতা, ন্যায়বিচার ও পরস্পরের প্রতি সহমর্মিতা বৃদ্ধি করা। তাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার ফাহাদ ভূইয়া দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের এই পবিত্র দিনে সবার জীবনে বয়ে আসুক আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা। তিনি গাজীপুর মহানগরবাসীর সার্বিক মঙ্গল কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ মোবারক।