ভোর ৫:১৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রোকেয়া দিবস পালন

গাজীপুর প্রতিনিধি :
১০ ডিসেম্বর বেগম রোকেয়ার ১৪৫তম জন্মবার্ষিক ও ৯৩ তম প্রয়াণ উপলক্ষ্যে রোকেয়া দিবসে গাজীপুর আইডিয়াল কলেজে ‘রোকেয়া-স্মরণ’ অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক অসীম বিভাকর, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ।
গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী গায়ত্রী দত্ত শ্যামার সঞ্চালনায় আলোচনা করেন জনাব লিয়াকত চৌধুরী, সংস্কৃতিজন ও সমাজ চিন্তক; জনাব আক্তার জাহান শাম্মী, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ। তিনি নারীদের নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করে নিজের জীবনের গল্প বলে কবিতা আবৃত্তি করেন।
রিতা ব্রহ্ম সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, মিজানুর রহমান মহিলা ডিগ্রি কলেজ আলোচনা করেন বেগম রোকেয়ার সাহিত্যকর্ম সুলতান স্বপ্নের দূরদৃষ্টি জ্ঞান নিয়ে। কথা সাহিত্যিক ও কবি রিপন বাসার আলোচনা করেন বর্তমান সময়ে এসে রোকেয়া সাখাওয়াত হোসেন প্রয়োজনীয়তা নিয়ে।হাড়িনাল হাই স্কুলের শিক্ষক মাধব চন্দ্র মন্ডল আলোচনা করেন লেখিকার কবিতার উপর ‘সাহিত্য কর্মে বেগম রোকেয়ার কবিতায় জীবন’ নিয়ে।

উপস্থিত ছিলেন দেশবরেণ্য আন্তর্জাতিক পদক প্রাপ্ত ভাস্কর কুয়াশা বিন্দু, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সিরাজুল ইসলাম ; বাচিক শিল্পী তপন চক্রবর্তী; নাট্যব্যক্তিত্ব ও নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক; শিক্ষক নাদিম মোড়ল; কবি হাসান জহির; দরদী লোকগানের দলের কণ্ঠ শিল্পী ও শিক্ষক শাহরিয়ার শামীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *