সন্ধ্যা ৬:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী পুলিশ হেডকোয়ার্টারে পুলিশ কমিশনার যোগদান ও শহরে প্রধান সমস্যা গুলো নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ড. মোঃ জিল্লুর রহমান। তিনি ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটর রুমে গণমাধ্যম কর্মীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

যোগদানকৃত ড. মোঃ জিল্লুর রহমান (আরএমপি) পুলিশ কমিশনার বলেন, আমি প্রথমে জুলাইয়ে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের প্রতি দোয়া এবং দ্রুত সুস্থতার কমনা করছি। তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা তার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি বলেন, রাজশাহী মহানগরীকে ল মেনে চালানোর চেষ্টা করব। এখন সঠিকভাবে জনগনের স্বার্থে যা যা করা লাগে আমি করবো। এ সময় সাংবাদিকদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শগুলো নোট করা হয়।

পুলিশ কমিশনারের সাথে মতবিনিময়ে, সাংবাদিকরা মহানগরীর বেশ কিছু সমস্যা তুলে ধরেন বিশেষ করে, রাজশাহীতে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা সম্প্রসারণ। সিটিতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া,  ফুতপাত দখল, শুধু ফুটপাত নয় এখন রাস্তার উপরে চলে গেছে এবং যানজট যেমন, অটোরিকশা শহরের বাইরে থেকে মহানগরীতে এসে যানজটের সৃষ্টি করছে। হর্নের কারণে শব্দ দূষণ হচ্ছে এবং থানায় অভিযোগ না নেওয়ার বিষয়ও আলোচনায় তুলে ধরেন সাংবাদিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *