
রিলস লিমিটেডের পরিচালক ও নির্মাতা জে.ডি.রায় বর্মণ ‘আপনার সংবাদ’ নিউজ পোর্টালের বিনোদন প্রতিনিধির সাথে সাক্ষাৎকারে তার কথা গুলো তুলে ধরেন।
১. *বিজ্ঞাপন নির্মাণে আপনার যাত্রা কীভাবে শুরু হলো?*
– যাত্রা তো ডিরেক্ট বিজ্ঞাপনে হয়নি, মিডিয়াতে আসা তারপর ধীরে ধীরে ক্লাজের ফ্লো বিজ্ঞাপনের দিকে যেতে থাকে আমিও যেতে থাকি।
২. *একটি সফল বিজ্ঞাপনের মূল উপাদান কী বলে আপনি মনে করেন?*
-বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রত্যেকটা উপাদানই মূল, কারণ বিজ্ঞাপন মানেই প্রত্যেকটা ফ্রেমই পারফেক্ট হতে হয়, যেমন টেকনিক্যাল তেমন পারফরম্যান্স ও স্ক্রিপ্ট
৩. *টিভিসি বা ডিজিটাল বিজ্ঞাপন বানাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?*
– পৃথিবীর সব কাজেই চ্যানেঞ্জ আছে, এখানেও আছে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম কখনো গল্প৷ কখনো চরিত্র, কখনো বাজেট, সময়ে ছোট একটা টেকনিক্যাল ইস্যুও বড় চ্যালেঞ্জ হতে পারে৷ স্পাসিফিক কিছু নাই আসলে।
৪. *ব্র্যান্ডের মেসেজ ও ক্রিয়েটিভ গল্প—এই দুইয়ের মাঝে কিভাবে ব্যালেন্স বজায় রাখেন?*
– ডিপেন্ড করে কে কিভাবে চাচ্ছে, কেউ মেসেজ দিতে চাইলে সেটা প্রমিনেন্ট হয়, কেউ ক্রিয়েটিভ কিছু চাইলে ভিজুয়ালি, গল্পের জায়গা থেকে স্ট্রং করা হয়, মডার্ন টেকনিক এপ্লাই করা হয়, এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারী করে।
৫. *আপনার পরিচালিত কোন বিজ্ঞাপনটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে বলে মনে করেন? কেন?*
– কর্মাশিয়াল এডভার্টাইজিং এভাবে আসলে বলার সুযোগ নাই, অনেক ভাল কাজ হয়তো প্রচারের লিমিটেশনের জন্য কারো কাছে পৌছায় না, সো বিজ্ঞাপনে এভাবে দেখার বা বলার সুযোগ নাই।
৬. *কাস্টিং বা অভিনয়শিল্পী নির্বাচন করতে কী বিষয়গুলো বিবেচনা করেন?*
– যাকে যেই ক্যারেক্টার, ডাইলগ বা লুকে পারফেক্ট লাগে সেভাবে নেওয়া হয়, এটা ফিল্মের কমন প্রসেস, বিজ্ঞাপনে আলাদা কিছু নাই।
৭. *বিজ্ঞাপন নির্মাণে স্ক্রিপ্ট রাইটার, ক্যামেরাম্যান ও এডিটরের সঙ্গে সম্পর্ক কেমন থাকে?*
– সবার সাথেই ভাল সম্পর্ক থাকতে হয়, সবার একটা প্রসেসে না আগালে ঝামেলা হতে পারে কাজটা শেষ করতে বা মূল মেসেজ টাই হয়তো ক্লিয়ার না হতে পারে।
৮. *আজকের বিজ্ঞাপন জগতে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি বলে আপনি মনে করেন?*
– অনেক কিছুই, থিম- অনএয়ার- প্রেজেন্টেশন, এখন সবাই গ্লোবাল কাজ দেখে, তো গ্লোবাল টেষ্টে কাজ করতে হয়, যেটা আগে কম ছিল।
৯. *একজন পরিচালক হিসেবে ক্লায়েন্টের চাহিদা ও নিজের দৃষ্টিভঙ্গির মধ্যে কিভাবে সমন্বয় করেন?*
– এটা একটা ট্রাস্ট, ক্লায়েন্ট আমাকে ট্রাষ্ট করবে, আমি ডেলিভারি করবো আমার বেষ্ট ওয়েতে। দুই টিমের একটা লাইনে হাটা গুরুত্বপূর্ণ।
১০. *নতুন যারা বিজ্ঞাপন নির্মাণে আসতে চায়, তাদের কী পরামর্শ দেবেন?*
– চিন্তা ভাবনা করেন, টার্গেট যদি এটা হয়, সময় নিয়ে আসেন, শেখেন, কাজ করেন। শিল্প বা আর্ট তারাহুরো করে হয় না।
১১. *বিজ্ঞাপন নির্মাণে সময় ও বাজেট—এই দুইয়ের মধ্যে কীভাবে কাজ সামলান?*
– এটা ব্যাসিক ডিউটি, টিমের কোর মেম্বারদের প্লান দিয়েই সামলাতে হয়।
১২. *দেশি ও বিদেশি বিজ্ঞাপন নির্মাণের মধ্যে আপনি কোন পার্থক্য দেখেন?*
– হ্যা কিছু পার্থক্য তো আছেই, প্রসেস, টেকনিক এমন বেশ কিছু আছে।
১৩. *আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন ধরনের কোন ক্যাম্পেইন বা কনসেপ্ট রয়েছে কি?*
– সব ডিরেক্টর এর ভবিষ্যৎ পরিকল্পনা ফিল্ম৷ সো তেমন কিছুই হয়তো হতে পারে সুযোগ- সময়ের মিল হলে