দুপুর ২:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

প্রিয় শিক্ষক প্রিয় দার্শনিক সৈয়দ মনজুরুল ইসলাম স্মরণে আজ ৫ ই নভেম্বর ২০২৫খ্রী. বুধবার বেলা ৪:৩০ মিনিটে শিল্পদর্শীর আয়োজনে গাজীপুর আইডিয়াল কলেজে স্মৃতিতে জীবন খুঁজি শিরোনামে সশ্রদ্ধ স্মরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শিক্ষক ও লেখকের জীবন, সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, অধ্যাপক অসীম বিভাকর, বিভাগীয় প্রধান, বাংলা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, রতন চন্দ্র শীল, অধ্যাপক রতন চন্দ্র শীল, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির, গাজীপুর সরকারি মহিলা কলেজ।

হাড়িনাল হাই স্কুলের শিক্ষক ও কবি মাধব চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বক্তারা বলেন, ইনি যেমন একদিকে শিক্ষক তেমনি তিনি একজন গবেষক, কথাসাহিত্যিক এমনকি তিনি কবিতাও লিখতেন। ওনার সরাসরি শিক্ষার্থী গাজীপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির শিক্ষক হিসেবে সৈয়দ মনজুরুল ইসলাম এ বিষয়ে আলোচনা করেন। বলেন যে, তিনি সত্যিকার অর্থে একজন রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি মানুষের সাথে মানুষের, প্রাণের সাথে প্রাণের মেলবন্ধনের কথা বলেন। তিনি কোন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে যাবে এমন হতে দেন নি গোপনে গোপনে অর্থ দিয়ে সহায়তা করতেন সদালাপী স্যার সৈয়দ মনজুরুল ইসলাম।

একজন লেখক হিসেবে সৈয়দ মনজুরুল ইসলাম সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক নেত্রকোনা সরকারি মহিলা কলেজ। তিনি তাঁর লেখা নিয়ে আলোচনা করতে গিয়ে ছাত্রজীবনে কীভাবে লেখকের লেখার সাথে পরিচিত হয়েছেন সেটা নিয়েও আলোচনা করেন।

আলোচনার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। আবৃত্তি করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আক্তার জাহান শাম্মী, বাচিক শিল্পী তপন চক্রবর্তী, কবি ও কথাসাহিত্যিক কামরুল হাসান, গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী গায়ত্রী দত্ত শ্যামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *