বিকাল ৪:১১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬৩ তম শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার মিছিল সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

২০ সেপ্টেম্বর  শনিবার বিকেল ৪.৩০ টায় গাজীপুরের শিববাড়ি মোড়ে শিক্ষা দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সদর মেট্রো থানার সংগঠক প্রসেনজিৎ ঘোষ সূর্য’র সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে শিক্ষা ও সংস্কৃতির উপর বাণিজ্যিক- সাম্প্রদায়িক আক্রমণ, শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, সারা দেশে মব সন্ত্রাস বন্ধ, ডিপ্লোমা ও বি এস সি শিক্ষার্থীদের মধ্যে চলমান সংকট, গাজীপুরে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ, কোচিং বাণিজ্য বন্ধ সহ ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের শহীদের স্মরণ করেন এবং সার্বজনীন বিজ্ঞানভিত্তিক,গণতান্ত্রিক,সেকুলার একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা নির্মাণের লড়াইয়ে সকলকে অংশগ্রহণ করার আহবান জানান। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক গোলাম মাওলা,মহানগর শাখার সংগঠক কিসমত বিন সুমন প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *