সন্ধ্যা ৭:০১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার রুপালী পর্দায় শেখ ফরিদ পলক আসছে হলিউড সিনেমা Timeless Waltz

 

বিনোদন ডেস্ক:
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে হলিউড চলচ্চিত্র Timeless Waltz-এর শুটিং, যা নির্মিত হয়েছে আমেরিকার প্রখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান 6D Film Studios এর ব্যানারে।

চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে দেখা যাবে তরুণ অভিনেতা শেখ ফরিদ পলক এবং বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ আইরিন ইরানী’কে।

হলিউডের স্বনামধন্য নির্মাতা লিওন লি পরিচালনা করছেন এই চলচ্চিত্রটি। তার পরিচালিত পূর্বের কাজ ‘Battle for Glory’ ইতিমধ্যেই এমাজন প্রাইম ভিডিওতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গল্পটি আবর্তিত হয়েছে উনিশ শতকের এক সম্ভ্রান্ত তরুণী এলেনা-কে ঘিরে। একদিন তিনি একটি রহস্যময় রূপালী পকেট ঘড়ি আবিষ্কার করেন, যা তাকে হঠাৎ করে সমসাময়িক আধুনিক শহরে নিয়ে আসে। সেখানে তার পরিচয় হয় লি ইফান-এর সঙ্গে, যিনি তাকে অপরিচিত এই যুগে চলাচল করতে সাহায্য করেন যা গল্প, আবেগ এবং সময়ভ্রমণের এক মনোমুগ্ধকর মিশ্রণ হিসেবে দর্শকদের কাছে পৌঁছাবে।

হলিউডে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শেখ ফরিদ পলক বলেন— হলিউডের বড় পর্দায় কাজ করা আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। Timeless Waltz-এ গল্প, আবেগ ও সময়ের মেলবন্ধন ফুটে উঠেছে। পরিবার, পরিচালক ও পুরো টিমকে ধন্যবাদ, যারা এই স্বপ্ন সত্যি করেছে। আমার ভক্তদের ভালোবাসা ও সমর্থনই আমাকে নতুন উচ্চতায় পৌঁছাতে প্রেরণা দিয়েছে। আশা করি দর্শকরা এই কাজকে ভালোবাসবেন।

জানাগেছে সবকিছু ঠিক থাকলে, আগামী বছর চলচিত্রটি মুক্তি পাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম এমাজন প্রাইম ভিডিওতে।

উল্লেখ, পলক ২০১৮ সালে চ্যানেল আই-এর বিশেষ টেলিফিল্ম সখিনার চন্দ্রকলা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর থেকে নাটক, ধারাবাহিক, শর্ট ফিল্ম এবং রেডিও জকির মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তার বহুমুখী প্রতিভা দর্শকদের মুগ্ধ করে চলেছে। বর্তমানে তিনি ধারাবাহিক, নাটক ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *