বিকাল ৩:৪৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৬৪ হাজার ৩৬৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন।আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০৯ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন মারা গেছেন ক্ষুধা ও অনাহারে। এছাড়া, খাদ্য সংগ্রহ করতে গিয়ে আরও ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় মোট ২ হাজার ৪১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় এই বর্বরতার জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এতকিছুর পরও ইসরায়েলের বর্বরতা থেমে নেই, যা বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *