
বিনোদন ডেস্ক:
বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা রামানন্দ সাগরের ছেলে খ্যাতনামা পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক প্রেম সাগর আর নেই।
রোববার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন এই নির্মাতার পরিবার।প্রেম সাগর ছিলেন চলচ্চিত্র ও টেলিভিশন জগতের এক গুরুত্বপূর্ণ নাম। তিনি কাজ করেছেন চারাস, আঁখেন, আলিফ লাইলা, লালকারসহ একাধিক আলোচিত সিনেমায়। পাশাপাশি টেলিভিশনের কিংবদন্তি সিরিজ রামায়ণ, বিক্রম অউর বেতাল ও শ্রীকৃষ্ণ-এর সিনেমাটোগ্রাফি ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন তিনি।
নিজের বাবার আত্মজীবনী অ্যান এপিক লাইফ: রামানন্দ সাগর, ফ্রম বরসাত টু রামায়ণ–ও লিখেছিলেন প্রেম সাগর।