রাত ৪:২৫ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে যৌথবাহিনীর অভিযানে ডাকু আটক, আগ্নেয়াস্ত্র উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর চৌগাছা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলিসহ গোলাম মোস্তফা ওরফে ডাকু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।সোমবার ভোর সাড়ে ৪টায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ টিম তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে। আটক ব্যক্তি চৌগাছা গ্রামের ভিটাপাড়ার মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধৃত গোলাম মোস্তফা ডাকু অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারসহ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *