সন্ধ্যা ৭:১৪ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চাঁদনী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

খুলনা  প্রতিনিধি:

খুলনার সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় স্ত্রী হত্যার ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর চাঁদনী হত্যা মামলার প্রধান পলাতক আসামি মাসুদ মোল্লা (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খুলনার সোনাডাঙ্গার ইসলামিয়া কলেজ রোড এলাকার বাসিন্দা মাসুদ মোল্লাকে আটক করা হয়। তিনি ২৬ আগস্ট রাতে নিজের স্ত্রী চাঁদনীকে মারধর করে হত্যা করে পলাতক ছিলেন।

গ্রেফতারের পর মাসুদ মোল্লাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৬ জানিয়েছে, দেশের নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *