দুপুর ১:৩৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

অনলাইন ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শী আনোয়ার নামে এক পথচারী জানান, সকাল আটটার দিকে ওই ব্যক্তি মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়।  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *