বিকাল ৫:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে বিস্ফোরণ: একই পরিবারের ৭ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় আসমা মারা যান বলে সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন।

তিনি বলেন, ‘৩৫ বছর বয়সী আসমা আইসিইউতে ভর্তি ছিলেন। তার শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে যায়।’

২২ আগস্ট দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকায় টিনশেডের একটি বাড়িতে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হয়।

পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ওই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *