
স্টাফ রির্পোটার: ঈদের বাকি আর মাত্র কয়েকদিন ।আর ঈদ উপলক্ষে অসহায় ও শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরনের সিদ্ধান্ত নিয়েছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ। এরই ধারাবাহিকতায় শনিবার ১৫ এপ্রিল মানিকগঞ্জ সদরে অসহায় ১০০ শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে আইডিএফ সংস্থা । ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম-আইডিএফ এর নির্বাহী পরিচালক জনাব এস.এম.শফিউল আযমের সভাপতিত্ব করেন ।
এসময় বক্তারা বলেন, আমাদের এই উদ্যোগে আপনাদের সকলকে সামর্থ অনুযায়ী শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আপনাদের আন্তরিক সহযোগিতায় অসহায় দুঃস্থদের মুখে হাঁসি ফুটবে এবং আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। এসময় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফোরাম (আইডিএফ) টিম এ সবাই উপস্থিত ছিলেন।