রাত ৩:২৬ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজে বাংলা নববর্ষ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধিঃ-
টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন আকন্দ, শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল, প্রভাষক মোঃ আব্দুল মোতালিব, মিজানুর রহমান, ওমর ফারুক,শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন, জান্নাতুল আকরাম, সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক জিএম ফারুক,সুলতান উদ্দিন মোল্লা, মুজিবুর রহমান, মোসাম্মৎ ইয়াসমিন নাহার, মোসাম্মৎ মৌসুমী আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *