রাত ১১:৩১ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাতকে যৌথবাহিনীর অভিযানে বিদেশী রিভলভার উদ্ধার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার আগিজাল গ্রামে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটে জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় হাজী মোঃ ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদের (৩৩) বাড়িতে তল্লাশি চালায় যৌথবাহিনী। তল্লাশির সময় তার রান্নাঘরের সামনে ইটের স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *