রাত ১১:৩৫ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের মৃত্যু, বাস্তুচ্যুত অর্ধলক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক:পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জন নিহত এবং ৫৬ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তর জানায়, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামের ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, “নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ৭০ জন আহত এবং ২৫৭টি গবাদিপশু মারা গেছে।”

বন্যা প্রতিরোধে জাতীয় কমিটি জানিয়েছে, তারা ৩ হাজার ৭৭৬টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ শুরু করেছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (২১.৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকায় বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়ায় বন্যার প্রভাব বাড়ছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *