
স্টাফ রিপোর্টার : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে ইলেকট্রনিকস জগতে নতুন আলোচিত এক নাম ‘ ভিস্টন ইলেকট্রনিকস ‘এর পক্ষ থেকে এক আনন্দ র্যালি এর আয়োজন করা হয়। যা গাজীপুর মহানগরের টংগীর তিলারগাতি অজিহা ইলেকট্রনিকস থেকে শুরু হয়ে সাতাইশ খৈরতৈল মিশন ইলেকট্রনিকসে গিয়ে শেষ হয়।
ভিস্টন ইলেকট্রনিকস এর আনন্দ র্যালীতে ডিলার , ডিস্ট্রিবিউটর, সাধারণ ক্রেতা-বিক্রেতা অংশ নেন। ১৪ এপ্রিল সকাল ১০টায় শুরু হয় আনন্দ র্যালী। এই আনন্দ র্যালীতে আরও উপস্থিত ছিলেন, ভিস্টন ইলেক্ট্রনিক্স এর চেয়ারম্যান শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান, ডিরেক্টর শ্রী লোকনাথ বসাক, ডিরেক্টর (মিডিয়া) মনিরুল ইসলাম রাজিব,অজিহা ইলেকট্রনিকস এর প্রোপাইটর আলামিন শেখ প্রমুখ।