বিকাল ৩:৪৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

ডেস্ক :

সরকার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে বলা হয়, ওই ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এ কারণে বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন: তিনজন ডিআইজি, ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *