
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরাঞ্চলের স্বপ্নের উড়াল সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার দুপুরে তিনি জামালগঞ্জ উপজেলার সাচনা ও রামপুর গ্রামের মধ্যবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে তিনি তাহিরপুরের উদ্দেশে রওনা দেন।
হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তিনি জানান, শিক্ষকদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় এ ধরনের স্কুল স্থাপনের সম্ভাবনা কম। তবে, প্রকল্পের জন্য ব্যক্তিগত ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল ইসলাম, উড়াল সড়ক প্রকল্পের পরিচালক গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল রায়, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব খাঁন, উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ মিয়া, সাচনা রামকৃষ্ণ মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বণিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।