বিকাল ৫:৩৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রামে যুবদল নেতার বিরুদ্ধে স্বামী-স্ত্রীর ভিডিও ফাঁসের হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলিং ও টাকা দাবির অভিযোগ উঠেছে যুবদল নেতা মোহাম্মদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তিশা প্লাটিনাম বাসের চালক রাইহান মজুমদার চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রানা বাতিসা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাইহান মজুমদার আটগ্রাম-শরিফপুর সড়ক দিয়ে নাঙ্গলকোটের উদ্দেশে যাওয়ার পথে ডলবা-পাটানন্দী মসজিদের সামনে মোহাম্মদ রানার নেতৃত্বে তার পথরোধ করা হয়। তাকে জোরপূর্বক একটি পরিত্যক্ত মুরগীর খামারে নিয়ে যাওয়া হয়, যেখানে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ও স্মার্টফোন কেড়ে নেওয়া হয়। রাত ৩টার দিকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে ২৬ জুলাই ফেরত দেওয়ার আশ্বাসে রানা তাকে ওই খামারে ডেকে নিয়ে নির্যাতন করে এবং গলায় ছুরি ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তার মোবাইলে থাকা স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বাড়ি থেকে টাকা আনার শর্তে রাইহান ছাড়া পান।দুই দিন পর অজ্ঞাত নম্বর থেকে রাইহানের স্ত্রীর মোবাইলে কল করে রানা ১ লাখ টাকা দাবি করে, অন্যথায় ভিডিও ফাঁসের হুমকি দেয়। রাইহান তার স্ত্রী ও শাশুড়িকে নিয়ে রানার বাড়িতে গেলে তার বাবা ও ছোট ভাই রাকিব মোবাইল ফেরতের আশ্বাস দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ রানা চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুঁইয়া বলেন, “অভিযোগের বিষয়ে শুনেছি। তবে এটি ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। অপরাধ প্রমাণিত হলে রানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “রাইহান মজুমদারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর যুবদল নেতা রানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *