বিকাল ৩:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে কবাই বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল বাকেরগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি কবাই ইউনিয়নে জমকালো আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।০৭/০৮/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার স্থানীয় শিয়াল ঘুনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কবাই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মন্টু গাজীর সঞ্চালনায় ও উপজেলা আহবায়ক কমিটির ০১ নং সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সহধর্মিণী মিসেস বাবলী হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাসিরউদ্দিন উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু, রুহুল আমিন জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, জাহাঙ্গীর আলম দুলাল ( ভিপি) যুবদল সভাপতি এনায়েত হোসেন খান বিপু, সহ কবাই বিএনপির সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী।

কবাই ইউনিয়ন বিএনপির সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান রুবেল ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি নেতাকর্মীদের ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজী কাওসার আহমেদ মন্টু ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিরুল হাসান , প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান কবাই ইউনিয়নে জমকালো আয়োজনে ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ সকলকে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।

messenger sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *