
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ লঙ্ঘনের দায়ে একজনকে আটক করা হয়। এ সময় তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বালুভর্তি একটি নৌকা জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারি নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।