সকাল ৬:১১ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে উই হাট বাজারের দুই দিন ব্যাপী পন্য মেলা

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে উই হাট বাজারের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে দুই দিনের দেশী পণ্য মেলা বসেছে ৷ টঙ্গী সরকারী কলেজ ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূইয়া ৷মেলাটি উদ্যোক্তা জেবুন্নেসা চুমকি, কাউন্সিলর কেয়া শারমিন এ সময় উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তা জেবুন্নেছা চুমকি জানান, মেলায় বিভিন্ন পণ্যের ৩৩টি স্টল সাজানো হয়েছে ৷ ১৪ ও ১৫ এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৮ পর্যন্ত এ মেলা চলবে। সুন্দর মনোরম পরিবেশে নারী উদ্যোক্তাদের ৩৩টি স্টলে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য বিক্রি হচ্ছে। উদ্বোধক বলেন, সকল উদ্যোক্তা বোনদের নববর্ষের শুভেচ্ছা জানাই এবং তাদের সফলতা কামনা করি। উই হাটবাজার মেলা ছড়িয়ে পড়ুক সারাদেশের পাড়া-মহল্লায়, গ্রামেগঞ্জে। নারীরা পারে নারীরাই পারবে। জয় হোক সকল নারী উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *