সন্ধ্যা ৬:২৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে আগুনে পুড়লো ৭ দোকান

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর  মাধবদী সোনার বাংলা সমবায় সমিতির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জুতা, ইলেক্ট্রনিক, মুদিসহ সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে মাধবদীর সোনার বাংলা সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদী ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘সকাল ৭.২০ মিনিটে খবর পেয়ে মাধবদী ও নরসিংদীর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে মাত্র তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে শত শত দোকান থাকলেও অল্পেই রক্ষা পায় বাজারের ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *