সকাল ৬:১২ শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ গাজীপুর শাখার আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি :

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্,গাজীপুর শাখার আয়োজনে অদ্য ১৮ই শ্রাবণ, শুক্রবার বিকালে গাজীপুর আইডিয়াল কলেজে অনুষ্ঠিত হলো ‘বর্ষবরণ’ অনুষ্ঠান।
উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে গান পরিবেশন করেন গাজীপুর শিল্পকলার প্রাক্তণ সঙ্গীত প্রশিক্ষক রফিকুল ইসলাম, প্রাক্তণ সাধারণ সম্পাদক পলাশ রহমান আকন্দ, বিথী সেন, অরুণা সরকারসহ পরিষদের তরুণ শিল্পীবৃন্দ।

উপস্থিত ছিলেন সাংস্কৃতিজন লিয়াকত চৌধুরী, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাবেক সভাপতি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান মনির, কথাসাহিত্যিক রিপন বাসার, আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক মাসুদউল হাসান শাওন, হাড়িনাল হাই স্কুলের শিক্ষক মাধব চন্দ্র মন্ডলসহ অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
গান, কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে বক্তারা বর্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলা সাহিত্য তথা গান, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ কিংবা উপন্যাসে বর্ষার তাৎপর্য ও গুরুত্ব কতটুকু সেটাও তোলে ধরা হয়। সবশেষে পরবর্তী কার্যক্রমের দিনক্ষণ নির্ধারণ করে সকলকে ধন্যবাদ ও আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *