দুপুর ২:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

বগুড়া প্রতিনিধি: 

গুড়া সদর উপজেলায় এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে মুখোশ পরা ব্যক্তিরা।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাটে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।

আহত অতুল চন্দ্র দাস বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক।

বাধা দিতে স্থানীয়রা এগিয়ে এলে হামলকারীরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েকটি গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত অতুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।এদিকে হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।

এ বিষয়ে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “অতুলকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”ওসি হাসান বাসির বলেন, “দুর্বৃত্তরা সবাই মুখোশ পরা ছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *