বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবায় নেলসন ম্যান্ডেলা শান্তি পুরষ্কার ২০২৫ পেলেন মনিরুল ইসলাম রাজিব

 

স্টাফ রিপোর্টার:
২৬ জুলাই বিকাল ৫ টায় নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের আয়োজনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে *মনিরুল ইসলাম রাজিব*-কে সম্মাননা জানানো হয়েছে *”নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫”*দিয়ে।

গাজীপুর মহানগর সুজন (সুশাসনের জন্য নাগরিক) -এর সভাপতি মনিরুল ইসলাম রাজিব সমাজসেবা, মানবিক সহায়তা, দুর্নীতিবিরোধী প্রচারণা এবং নাগরিক অধিকার রক্ষায় অনন্য ভূমিকা রাখায় এই স্বীকৃতি অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা অভিনেতা খলিলুর রহমান কাদেরী। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ড. এস এম শাহানুর, কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়, নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান আমজাদ হোসেন, মহাপরিচালক রাকিব আলীসহ সংস্কৃতিকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন,
*“মনিরুল ইসলাম রাজিব বাংলাদেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা। তাঁর নেতৃত্ব ও অবদানে সুস্থ সমাজ গঠনের পথ প্রশস্ত হয়েছে।”*

পুরস্কার গ্রহণের পর রাজিব বলেন,
*“আমি এ পুরস্কার সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান দূর্ঘটনায় আহত-নিহত সকল কোমলমতি ছাত্র- ছাত্রীদের ও শিক্ষক-শিক্ষিকাদের প্রতি উৎসর্গ করছি। সমাজের জন্য কাজ করে যাওয়াই আমার ব্রত।”*

অনুষ্ঠান শেষে মনিরুল ইসলাম রাজিবকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

গাজীপুর ও দেশের বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছা জানাচ্ছেন সামাজিক সংগঠন, স্থানীয় প্রতিনিধি এবং সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *